Posts

Showing posts with the label জ্ঞানচক্ষু

"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?

 মেসোর সহযোগিতায় তপনের নতুন লেখা 'প্রথম দিন' গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তার মেজোকাকু বলেন যে, ওরকম একজন মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করতেন।

"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?

 মেসোর সহযোগিতায় তপনের নতুন লেখা 'প্রথম দিন' গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তার মেজোকাকু বলেন যে, ওরকম একজন মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করতেন।

পত্রিকায় ছাপা গল্প সম্পর্কে তপনের মেজোকাকু কী বলেছিলেন?

 তপনের মেজোকাকু বলেছিলেন- এমন সহৃদয় লেখক মেসো থাকা মন্দ নয়। তাঁদের থাকলে তাঁরাও চেষ্টা করে দেখতেন।

তপনের লেখা গল্পটি পত্রিকায় প্রকাশের প্রসঙ্গে তার বাবা কী বলেন?

 তপনের লেখা গল্পটি পত্রিকায় প্রকাশের প্রসঙ্গে তার বাবা বলেন-তপনের মেসো কারেকশান করে দিয়ে লেখাটা ছাপানোর ব্যবস্থা করেছিলেন বলেই লেখাটা প্রকাশিত হল।

"ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে।"-ক্রমশ কোন্ কথা ছড়িয়ে পড়ে?

 ক্রমশ ছড়িয়ে পড়া কথাটি হল তপনের মেসো একটু-আধটু কারেকশান করে দিয়ে তপনের গল্পটি ছাপানোর ব্যবস্থা করেছিলেন।

" মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন।"-মেসোর হাসির কারণ কী?

 মেসো জানেন, তপনের গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন বলেই সেটি প্রকাশিত হয়েছে। একে নিজের সাফল্য ধরে নিয়ে তিনি মৃদু মৃদু হাসতে থাকেন।

"সূচিপত্রেও নাম রয়েছে" সূচিপত্রে কী লেখা ছিল?

 সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের নাম লেখা ছিল, শ্রী তপনকুমার রায়।

"পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?" কোন্ অলৌকিক ঘটনার কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে?

 আশাপূর্ণা দেবীর 'জ্ঞানচক্ষু' গল্পে কিশোর লেখক তপনের কাছে তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়াটাই অলৌকিক ঘটনা।

"বুকের রক্ত ছলকে ওঠে তপনের।"-তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কী?

 বাড়িতে ছোটোমাসি ও ছোটোমেসো বেড়াতে এলে তাদের কাছে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল, কারণ এতেই তার গল্প ছাপানোর কথা।

"এমন সময় ঘটল সেই ঘটনা।'- উদ্ধৃতাংশে কোন ঘটনার কথা বলা হয়েছে?

 আশাহত ও বিষন্ন তপনের বাড়িতে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ছোটোমাসি ও ছোটোমেসোর বেড়াতে আসার কথা বলা হয়েছে।

"যেন নেশায় পেয়েছে।- তপন সম্পর্কে এ কথা বলা হয়েছে কেন?

 বাড়ির লোকেদের ঠাট্টা-তামাশার মধ্যেও তপন আরও দু-তিনটে গল্প লিখেছিল। ছুটি ফুরিয়েছে, তার হোমটাস্ক হয়নি-তবু লুকিয়ে গল্প লিখেছে বলে তপন সম্পর্কে কথাটি বলা হয়েছে।

বাড়িতে আসার পরে তপনকে কী কী ঠাট্টা শুনতে হয়?

 বাড়িতে আসার পরে তপনকে যেসব ঠাট্টা শুনতে হয় তা হল-সে কবি, সাহিত্যিক, কথাশিল্পী! এমনকি অনেকেই বিদ্রুপের সুরে বলে- "তোর হবে। হাঁ বাবা তোর হবে।"

"ভালো হবে না বলছি।"-কে, কেন এ কথা বলল?

 তপনের লেখা গল্পে একটু চোখ বুলিয়েই ছোটোমাসি বাহবা দিয়ে জানতে চায়, সে কোথাও থেকে নকল করেছে কি না। মাসির এ কথায় বিরক্ত হয়েই তপন কথাটি বলে।

"বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা।" কোন্ কথা?

 লেখক ছোটোমেসোকে দেখে তপন একটা গল্প লিখে ফেলে। সেই গল্প আর ছোটোমেসোর সেটা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই বিকেলে চায়ের টেবিলে ওঠে।

বিয়ে হওয়ার পর তপনের ছোটোমাসির কী পরিবর্তন হয়েছে?

 বিয়ে হওয়ার পর তপনের ছোটোমাসির মধ্যে একটু মুরুব্বি মুরুব্বি ভাব এসেছে- এটিই তার পরিবর্তন।

তপন তার ছোটোমাসিকে সর্বাগ্রে কোন্ খবরটি দেয়?

 তপন তার ছোটোমাসিকে সর্বাগ্রে নিজের গল্প লেখার ভয়ানক আনন্দের খবরটি দেয়।

তপন 'দুদ্দাড়িয়ে' নীচে নেমে আসে কেন?

 গল্প লিখে ফেলার উচ্ছ্বাসে ও উত্তেজনায় এবং তা সত্বর ছোটোমাসিকে দেখানোর আশায় তপন দুদ্দাড়িয়ে নীচে নেমে আসে।

"তপনকে এখন 'লেখক' বলা চলে।"-কখন কথাটি বলা হয়েছে?

 নিজের লেখা গল্পটি পড়ার পর যখন তপনের মনে হল লেখাটি হুবহু গল্পের মতো লাগছে, তখন কথাটি বলা হয়েছে।

গল্পটি লিখে ও পড়ে তপনের কী অনুভূতি হয়?

 গল্পটি লিখে তা পড়ার পর তপনের গায়ে কাঁটা দিয়ে ওঠে ও মাথার চুল খাড়া হয়ে যায়।

"এসে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে।"– 'হুবহু' শব্দটি ব্যবহার করে অন্য একটি বাক্য লেখো।

 রিমাকে দেখতে হুবহু তাঁর বাবার মতো হয়েছে।

'আস্ত একটা গল্প' তপন কীভাবে লিখে ফেলে?

 নিথর দুপুরবেলায় তিনতলার সিঁড়িতে একাসনে বসে তপন তার হোমটাস্কের খাতায় আস্ত একটি গল্প লিখে ফেলে।