Posts

Showing posts with the label PRIMARY

"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?

 মেসোর সহযোগিতায় তপনের নতুন লেখা 'প্রথম দিন' গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তার মেজোকাকু বলেন যে, ওরকম একজন মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করতেন।

শকুন্তলার সখীর নাম কি?

 শকুন্তলার সখীর নাম প্রিয়ংবদা

"লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি?"—বক্তা কে? তিনি কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন? এরপরে কী হল?

বক্তার পরিচয় (১): উক্তিটি লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে মহম্মদ শাহ-র বাড়িতে আগত এক ধর্মপ্রাণ মুসলিম অতিথির (মোল্লাসাহেবের এক আত্মীয়) উক্তি। কার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন (১): তিনি মহম্মদ শাহ-র বাড়িতে কর্মরত বৃদ্ধ ইলিয়াসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এরপরে যা ঘটেছিল (৩): মহম্মদ শাহ ইলিয়াস ও তার স্ত্রীকে অতিথিদের সামনে নিয়ে আসেন। অতিথি ইলিয়াসের বর্তমান দারিদ্র্যদশা দেখে মনে করেছিলেন যে তিনি নিশ্চয়ই অতীতের ঐশ্বর্যের কথা ভেবে দুঃখিত। কিন্তু ইলিয়াস জানায় যে এ বিষয়ে তার স্ত্রীই প্রকৃত সত্য বলতে পারবেন। ইলিয়াসের স্ত্রী বলেন, অতীতে তাদের প্রচুর সম্পদ থাকলেও প্রকৃত সুখ ছিল না। সম্পদের মোহ, দুশ্চিন্তা ও পাপবোধে তারা সবসময় জর্জরিত থাকতেন। ঈশ্বরের কথা ভাবার বা শান্তিতে কথা বলার সময়ও ছিল না। কিন্তু সব হারিয়ে মজুরের জীবন গ্রহণ করার পর গত দুই বছরে তারা প্রকৃত সুখ ও মানসিক শান্তি লাভ করেছেন। ইলিয়াস তার স্ত্রীর কথায় সম্পূর্ণ সহমত পোষণ করেন এবং বলেন যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও পারস্পরিক ভালোবাসাই তাদের জীবনের আসল সুখ এনে দিয়েছে।