Posts

"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?

 মেসোর সহযোগিতায় তপনের নতুন লেখা 'প্রথম দিন' গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তার মেজোকাকু বলেন যে, ওরকম একজন মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করতেন।

"একটু কারেকশান করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে।"- কে, কী ছাপানোর কথা বলেছেন?

 'জ্ঞানচক্ষু' গল্প থেকে উদ্ধৃত অংশে তপনের লেখক মেসোমশাই তপনের নিজের হাতে লেখা গল্প ছাপানোর কথা বলেছেন।

"ছোটোমেসো ডেকে পাঠান তপনকে"-তপনকে ডেকে তিনি কী বলেন?

 ছোটোমেসো তপনকে ডেকে পাঠিয়ে বলেন, তার লেখা গল্প দিব্যি হয়েছে- একটু কারেকশান করে দিলে ছাপতে দেওয়া যাবে।

"রত্নের মূল্য জহুরির কাছে।" কথাটির অর্থ কী?

 গুণী ব্যক্তিরাই অন্যের গুণের কদর বোঝে ও মর্যাদা দিতে জানে। প্রশ্নে উল্লেখিত উক্তির দ্বারা সেই কথাটিই বোঝানো হয়েছে।

"প্রবল আপত্তি তোলে।"-কে, কীসে আপত্তি তুলেছিল?

 তপনের নিজের লেখা গল্পটি মেসোকে দেখানোর ব্যাপারে তপন প্রবল আপত্তি তুলেছিল।

"সেই দিকে ধাবিত হয়।"-কে, কেন 'সেইদিকে ধাবিত' হয়?

 তপনের ছোটোমাসি তপনের লেখা গল্পটি তার লেখক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সেই দিকে ধাবিত হয়।   

"ছোটোমাসি সেই দিকে ধাবিত হয়।” ছোটোমাসি কোন্দিকে ছুটে যায়?

তপনের নতুন মেসো যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন, ছোটোমাসি সেই দিকে ছুটে যায়।

তপনের গল্প পড়ে ছোটোমাসি কী বলেছিল?

 তপনের গল্প পড়ে ছোটোমাসি তারিফ করে এবং মুরুব্বির ভাব এনে রসিকতার ছলে জিজ্ঞাসা করে, লেখাটা কোথাও থেকে টুকলি করা হয়েছে কি না।