সপ্তম শ্রেণীর মডেল কোশ্চেন
- Get link
- X
- Other Apps
ক) সঠিক উত্তর নির্বাচন করো (যে কোনো ৮ টি) – ১×৮=৮
১) খোকন এখন পরে ক্লাস – (টেন এ / সেভেন এ / নাইন এ)
২) (মিশন হাই স্কুল / টাউন হাই স্কুল) হাফ টাইমের আগে একটি গোল দেয়।
৩) গণেশ লেখে – (উপন্যাস / কবিতা / গল্প)
৪) মনের মাঝে মজা জমলে জীবন হবে – (গদ্যময় / গল্পময় / পদ্যময়)
৫) ‘নোট বই’ কবিতাটি লিখেছেন – (সত্যজিৎ রায় / সুকুমার রায় / কাজী নজরুল ইসলাম)
৬) কালস্রোত বলতে বুঝিয়েছেন – (নদীর স্রোত / সময়ের স্রোত / ভাটার টান)
৭) দিনু বাবু দাঁত তোলার জন্য – (কলকাতা / শান্তিনিকেতন / শিলাইদহ) আসেন।
৮) আন্তর্জাতিক ভাষা দিবস – (১৪ই ফেব্রুয়ারি / ১৪ই নভেম্বর / ২১শে ফেব্রুয়ারি)
৯) ননীবালা দেবীর জন্ম – (১৮৮৮ / ১৯৮৮ / ১৯৪৭)
১০) হ্যান্ডবিল শব্দের অর্থ – (প্রচার পত্র / হাত খরচ / ছবি)
খ) শূন্যস্থান পূরণ করো (যে কোনো ৮ টি) – ১×৮=৮
১) _____ ছবিটি দেখেও খুব প্রশংসা করলেন মাস্টারমশাই।
২) দিব্যেন্দুবাবু ________ খায়।
৩) বিন্ধ্য _____ যমুনা ____ উচ্ছলজলধিতরঙ্গ।
৪) দলে দলে _______ ভেসে আসচে।
৫) শামুকরা চলে তাদের একখানি _______ পা দিয়ে।
৬) ইমারত মাত্রেরই একটা সাইট _______ আছে।
৭) গর্ত থেকে ইঁদুর, সেটাও _______ চোখ দেখছে চেয়ে।
৮) কান করে কটকট ফোঁড়া করে _______।
৯) দুকড়ী বালা দেবীর মৃত্যু হয় _______ সালে।
১০) লোকটা গণেশকে _______ করে চলে গেল।
গ) অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৮ টি) – ১×৮=৮
১) কোন মাসে বর্ষামঙ্গল হয়?
২) ননীবালা দেবী কার সঙ্গে পেসোয়ারে গিয়েছিলেন?
৩) ‘ভারতভাগ্যবিধাতা’ কবিতায় কী প্রার্থনা করা হয়েছে?
৪) টাউন স্কুলের ক্যাপ্টেনের নাম কী?
৫) ছেলেটির নোটবুক কীসে ভরা?
৬) সোনা টিয়া বনে যেতে ভয় পায় না কেন?
৭) সরাইখানায় কী কী খাবার পাওয়া যেত?
৮) বিপরীতার্থক শব্দ লেখ – বিষন্ন
৯) শব্দার্থ লেখ – খুশ খেয়াল
১০) সন্ধি বিচ্ছেদ করো – উপস্থিত
ঘ) বোধমূলক প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ৮ টি) – ৩×৮=২৪
১) "খুব বড়ো চিত্রকর হবে তুমি।" – কে, কখন এ কথা বলেছিলেন এবং কেন? (১+২)
২) "যা: তুমি ঠাট্টা করছ।" – বক্তা কে? কার, কোন কথাকে সে ঠাট্টা বলে ভেবেছে? (১+২)
৩) "বিজ্ঞান ছাড়া কোন চর্চাই নেই" – বিজ্ঞান বিষয়টি কিভাবে গুরুত্ব পাচ্ছে? বিজ্ঞান ছাড়া অন্য কোন বিষয়গুলি কী? (১+২)
৪) "চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে।" – কে, কীভাবে চমকে দেবেন? (১+২)
৫) "দরিদ্র আছিল তারা, ছিল না সম্বল" – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। (১+২)
৬) "পুলিশ তৎপর হয়ে উঠলো তাকে গ্রেপ্তার করতে।" – কার কথা বলা হয়েছে? পুলিশ তাকে ধরতে তৎপর হয়ে উঠেছিল কেন? (১+২)
৭) কালিয়ার বনে গেলে কী বিপদ হয়? (৩)
৮) "আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে।" – কোন সেলের কথা বলা হয়েছে? শরীরে তারা কী কাজ করে? (১+২)
৯) "রং-তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে" – পংক্তিটির বক্তব্যে কোন বিশেষত্ব প্রকাশ পেয়েছে? (৩)
১০) "গাহে তব জয়গাথা" – জয়গাথা গাওয়ার কারণ কী? (৩)
চ) টিকা লেখো (যে কোনো ২ টি) – ৩×২=৬
১) কুতুব মিনার
২) অশোক স্তম্ভ
৩) বন্দে মাতারাম
৪) ভাষা দিবস
ছ) চিঠি (যে কোনো একটি) – ৮
১) পুজোর ছুটিতে প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে একটি পত্র লেখো।
২) বিদ্যালয়ের শৌচালয় পরিষ্কার রাখার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো।
জ) রচনা (যে কোনো একটি) – ৮
১) পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা
২) দুর্গাপূজো
৩) ফুটবল খেলায় ছাত্রছাত্রীদের ভূমিকা
৪) তোমার মা
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment