"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?

 মেসোর সহযোগিতায় তপনের নতুন লেখা 'প্রথম দিন' গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছে জেনে তার মেজোকাকু বলেন যে, ওরকম একজন মেসোমশাই থাকলে তাঁরাও গল্প লেখার চেষ্টা করতেন।

"কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি?"—কে, কার কথা বলেছে? তাকে কী উত্তর দেওয়া হয়েছিল? এতে বক্তার প্রতিক্রিয়া কী হয়েছিল?১+২+২

বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি (১):
লিও তলস্তয়ের রচিত ‘ইলিয়াস’ গল্পে উক্ত কথাটি বলেছেন মহম্মদ শা-র বাড়িতে আগত একজন অতিথি। তিনি দরজার পাশ দিয়ে চলে যাওয়া বুড়ো মানুষটির—অর্থাৎ ইলিয়াসের—কথা বলেছেন।
প্রত্যুত্তর (২):
এই প্রশ্নের উত্তরে মহম্মদ শা জানান যে, ওই বুড়ো মানুষটির নাম ইলিয়াস। একসময় সে ঐ অঞ্চলের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল এবং তার নাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কিন্তু বর্তমানে তার কিছুই নেই। সে ও তার স্ত্রী এখন মহম্মদ শা-র বাড়িতে মজুরের মতো কাজ করে জীবনযাপন করছে।
বক্তার প্রতিক্রিয়া (২):
ইলিয়াসের এই দুরবস্থার কথা শুনে অতিথি বিস্মিত হন। তিনি বলেন যে ভাগ্য চাকার মতো ঘোরে—কখনও মানুষ উপরে ওঠে, আবার কখনও নিচে নেমে যায়। এরপর তিনি ইলিয়াস এখন দুঃখী কি না তা জানতে চান এবং তার সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেন। জীবন সম্পর্কে কিছু জানার আগ্রহও তিনি প্রকাশ করেন।

Comments

POPULAR

তপনের লেখা গল্পটি পত্রিকায় প্রকাশের প্রসঙ্গে তার বাবা কী বলেন?

"আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম।" কোন চেষ্টার কথা এখানে বলা হয়েছে?