‘বৃদ্ধ দম্পতি’ বলতে কাদের বোঝানো হয়েছে (১):
লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পে ‘বৃদ্ধ দম্পতি’ বলতে ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগিকে বোঝানো হয়েছে।
কোন্ পরিস্থিতিতে তাদের সাহায্য করার কেউ ছিল না (৪):
দীর্ঘ পঁয়ত্রিশ বছর অক্লান্ত পরিশ্রম ও সুব্যবস্থাপনার ফলে ইলিয়াস একসময় বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। তার দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ, বারোশো ভেড়া ও অসংখ্য মজুর ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দুর্ভাগ্য শুরু হয়। প্রথমে বড়ো ছেলে এক মারামারির ঘটনায় মারা যায়। ছোটো ছেলে ও তার ঝগড়াটে স্ত্রী ইলিয়াসকে অবজ্ঞা করতে শুরু করলে ইলিয়াস তাদের বাড়ি ও কিছু পশু দিয়ে আলাদা করে দেয়। এরপর মড়কে ভেড়া মারা যায়, দুর্ভিক্ষে খড়ের অভাবে গোরু-মোষ মারা পড়ে এবং কিরবিজরা তার ভালো ঘোড়াগুলি চুরি করে নেয়।
সত্তর বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে নিজের পশমের কোট, কম্বল, তাঁবু, ঘোড়ার জিন ও অবশিষ্ট পশুগুলি বিক্রি করে দেয়। সেই সময় তার বিতাড়িত পুত্র দূরদেশে ছিল এবং একমাত্র কন্যাও মারা গিয়েছিল। ফলে সর্বস্বান্ত ও চরম অসহায় হয়ে পড়া এই বৃদ্ধ দম্পতিকে সাহায্য করার মতো তখন নিজের কেউ ছিল না।
Comments
Post a Comment