বক্তার পরিচয় (১):
উক্তিটি লিও তলস্তয় রচিত ‘ইলিয়াস’ গল্পের চরিত্র ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগি-র।
বক্তার বক্তব্য / প্রসঙ্গ (৪):
এই উক্তির মাধ্যমে শাম-শেমাগি তার অতীত জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছে। সে জানায় যে বিপুল ধনসম্পদ ও অগণিত পশুর মালিক হয়েও ইলিয়াস দম্পতির জীবনে প্রকৃত সুখ ছিল না। সারাক্ষণ সম্পত্তি রক্ষা, পশুর দেখভাল, চোর ও হিংস্র জন্তুর ভয়, শীতের রসদ জোগাড়—এই সব দুশ্চিন্তায় তাদের দিন কেটে যেত।
স্বামী-স্ত্রীর মধ্যে অন্তরের কথা বলার সময় ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশও মিলত না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও মতবিরোধের কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। এই অবিরাম মানসিক চাপ, অশান্তি ও পাপবোধের ফলে তারা মানসিক শান্তি লাভ করতে পারেনি।
এই কারণেই শাম-শেমাগি উপলব্ধি করে বলে—অর্থ ও সম্পত্তি থাকলেই সুখী জীবন হয় না, আর তাই সে বলে, “সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি।”
Comments
Post a Comment