উদ্দিষ্ট ব্যক্তি (১):
উক্তিটি লিও তলস্তয়ের ‘ইলিয়াস’ গল্পে মহম্মদ শা–র বাড়িতে আগত এক অতিথি মহম্মদ শা–কে উদ্দেশ্য করে বললেও, আসলে মন্তব্যটির প্রকৃত উদ্দেশ্য ছিল ইলিয়াস।
বক্তার এমন বক্তব্যের কারণ (৪):
ইলিয়াসের জীবনের উত্থান-পতনের চরম পরিবর্তনই এই মন্তব্যের মূল কারণ। দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস বিপুল সম্পদের অধিকারী হয়। তার ছিল দুশো ঘোড়া, দেড়শো গোরু, বারোশো ভেড়া ও বহু মহিষ। চারদিকে তার ধনসম্পত্তি ও খ্যাতি ছড়িয়ে পড়ে। দূরদূরান্ত থেকে অতিথিরা তার বাড়িতে আসত এবং ইলিয়াস উদারভাবে অতিথিসেবা করত। প্রতিবেশীরাও তাকে ঈর্ষা করতে শুরু করে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবনে ভয়াবহ পরিবর্তন আসে। ঘোড়া চুরি, দুর্ভিক্ষ, মড়ক, পশুমৃত্যু এবং নানা প্রাকৃতিক দুর্যোগে তার সম্পদ ক্রমশ নষ্ট হয়ে যায়। ছেলের সঙ্গে বিবাদের ফলে পরিবারেও ভাঙন ধরে। একসময় নিজের পশমের কোট, কম্বল এবং অবশিষ্ট গৃহপালিত পশুগুলিও বিক্রি করে দিতে বাধ্য হয় সে। শেষ পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়ে অন্যের বাড়িতে কাজ করে জীবনধারণ করতে শুরু করে।
এই চরম ভাগ্যপরিবর্তনের প্রেক্ষিতেই মহম্মদ শা–র বাড়িতে আগত অতিথিরা ইলিয়াসের জীবনের উত্থান থেকে পতনের দৃষ্টান্ত দেখে বলেন— “ভাগ্য যেন চাকার মতো ঘোরে”।
Comments
Post a Comment