"সেই দিকে ধাবিত হয়।"-কে, কেন 'সেইদিকে ধাবিত' হয়?

 তপনের ছোটোমাসি তপনের লেখা গল্পটি তার লেখক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সেই দিকে ধাবিত হয়।   

কারা পরস্পরের বন্ধু হয়েছে? এমন বন্ধুত্বের কারণ কী? অথবা, "তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে।"-কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল?কারা পরস্পরের বন্ধু হয়েছে ? ১+৪

‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে রাজশ্যালক ও ধীবর পরস্পরের বন্ধু হয়েছে।
(১ নম্বর)
এমন বন্ধুত্বের কারণ কী? / কোন ঘটনার মাধ্যমে এই বন্ধুত্ব স্থাপিত হয়েছিল?
(৪ নম্বর)
প্রথমে রাজশ্যালক ধীবরের কাছে রাজার নাম খোদাই করা আংটি দেখে তাকে চোর বলে সন্দেহ করেছিলেন। ধীবরের পেশা নিয়েও তিনি বিদ্রূপ করেছিলেন এবং তাকে অবিশ্বাস করেছিলেন। কিন্তু পরে মহারাজ যখন স্পষ্টভাবে জানিয়ে দেন যে ধীবর আংটি পাওয়ার বিষয়ে যা বলেছে তা সম্পূর্ণ সত্য, তখন রাজশ্যালকের মনোভাবের পরিবর্তন ঘটে।
রাজা ধীবরের সততায় সন্তুষ্ট হয়ে আংটির সমমূল্যের অর্থ পুরস্কার হিসেবে রাজশ্যালকের হাত দিয়েই ধীবরকে প্রদান করেন। এই ঘটনায় রাজশ্যালক বুঝতে পারেন যে ধীবর একজন সৎ ও নির্দোষ ব্যক্তি এবং তিনি নিজেই ভুল করেছিলেন। নিজের ভুল উপলব্ধি করে ও ধীবরের সততায় মুগ্ধ হয়ে রাজশ্যালক ধীবরকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। এই ঘটনাগুলির মাধ্যমেই তাদের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হয়।

Comments

POPULAR

সপ্তম শ্রেণীর মডেল কোশ্চেন

"শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।" কোন রাজসভায় শকুন্তলা অপমানিতা হন? তাঁর অপমানিতা হওয়ার কারণ কী? ১+৪

"নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল।"- 'নিমিষেকে' কথাটির অর্থ কী? গগনমণ্ডলে এর ফলে কী পরিস্থিতি সৃষ্টি হল? ১+২