"সেই দিকে ধাবিত হয়।"-কে, কেন 'সেইদিকে ধাবিত' হয়?

 তপনের ছোটোমাসি তপনের লেখা গল্পটি তার লেখক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সেই দিকে ধাবিত হয়।   

ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রক্ষীগণ ও রাজশ্যালকের ভূমিকা আলোচনা করো।

ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে রক্ষীগণ ও রাজশ্যালকের ভূমিকা
কালিদাস রচিত ‘ধীবর-বৃত্তান্ত’ নাট্যাংশে রক্ষীগণ ও রাজশ্যালকের ভূমিকা নাটকের সংঘাত ও মানবিকতার দ্বন্দ্বকে স্পষ্টভাবে তুলে ধরে।
রক্ষীদের ভূমিকা
নাট্যাংশে রক্ষীদের ভূমিকা প্রধানত নিষ্ঠুরতা ও ক্ষমতার অপব্যবহারের পরিচায়ক। ধীবরের কাছে রাজার নামাঙ্কিত মণিখচিত আংটি দেখে তাঁরা কোনো তদন্ত না করেই তাকে চোর বলে ধরে নেয়। পিছনে হাত বেঁধে ধীবরকে রাজদরবারে হাজির করার মাধ্যমে তাঁদের কঠোরতা ও দমনমূলক মানসিকতা প্রকাশ পায়।
রক্ষীরা ধীবরকে ‘বাটপাড়’, ‘গাঁটকাটা’ প্রভৃতি অপমানজনক শব্দে সম্বোধন করে এবং নির্মম কৌতুক করে। রাজার আদেশ আসার আগেই তাকে শাস্তি দেওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে ওঠে। “শকুনি দিয়ে খাওয়ানো হবে” বা “কুকুর দিয়ে খাওয়ানো হবে”—এই ধরনের মন্তব্য রক্ষীদের চরম অমানবিকতা ও অবিবেচনার পরিচয় দেয়। ফলে রক্ষীরা এখানে ক্ষমতালোভী ও নিষ্ঠুর চরিত্ররূপে চিহ্নিত।
রাজশ্যালকের ভূমিকা
রাজশ্যালক প্রথমে ধীবরের পেশা নিয়ে ঠাট্টা করলেও রক্ষীদের তুলনায় তিনি অধিক দায়িত্বশীল ও সংযত। নগররক্ষার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে তিনি রাজার আদেশের অপেক্ষা করেন এবং ধীবরকে নিজের বক্তব্য জানানোর সুযোগ দিতে চান।
রাজার নির্দেশ পেয়ে ধীবরকে মুক্তি দেওয়ার মাধ্যমে তিনি তাঁর আনুগত্য ও কর্তব্যপরায়ণতার পরিচয় দেন। এছাড়া ধীবরের পাওয়া আংটিটি যে রাজাকে প্রিয়জনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, তা উপলব্ধি করে তিনি ধীবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ‘একজন বিশিষ্ট প্রিয় বন্ধু’ হিসেবে গ্রহণ করেন। এতে রাজশ্যালকের মানবিক ও ন্যায়পরায়ণ দিকটি স্পষ্ট হয়ে ওঠে।

Comments

POPULAR

সপ্তম শ্রেণীর মডেল কোশ্চেন

"শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।" কোন রাজসভায় শকুন্তলা অপমানিতা হন? তাঁর অপমানিতা হওয়ার কারণ কী? ১+৪

"নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল।"- 'নিমিষেকে' কথাটির অর্থ কী? গগনমণ্ডলে এর ফলে কী পরিস্থিতি সৃষ্টি হল? ১+২