"সেই দিকে ধাবিত হয়।"-কে, কেন 'সেইদিকে ধাবিত' হয়?

 তপনের ছোটোমাসি তপনের লেখা গল্পটি তার লেখক স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সেই দিকে ধাবিত হয়।   

ইহারা উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী নহে;"-'ইহারা' কারা? উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী না হওয়ার কারণ হিসেবে লেখিকা কোন্ দিকটির প্রতি আলোকপাত করেছেন?

‘ইহারা’-দের পরিচয় (১):
বেগম রোকেয়ার ‘হিমালয় দর্শন’ রচনার উল্লিখিত অংশে ‘ইহারা’ বলতে পাহাড়ি অঞ্চলের ভুটিয়া রমণীদের কথা বলা হয়েছে।
উদরান্নের জন্য পুরুষদের প্রত্যাশী না হওয়ার কারণ / তাঁদের জীবনযাত্রার স্বরূপ (৪):
বেগম রোকেয়া কার্সিয়াং ভ্রমণের সময় পাহাড়ি ভুটিয়া নারীদের কঠোর ও সংগ্রামী জীবনযাত্রা প্রত্যক্ষ করেন। তিনি লক্ষ করেন, এই নারীরা অসম্ভব পরিশ্রমী ও সাহসী। এবড়োখেবড়ো পাহাড়ি পথে তারা দু-এক মন ভারী বোঝা কাঁধে নিয়ে অনায়াসে ওঠানামা করে, যা সমতলের পুরুষদের পক্ষেও কল্পনাতীত।
তাঁরা সংসারের উপার্জনে পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করে এবং নিজেরাই জীবিকা নির্বাহ করতে সক্ষম। তাই উদরান্নের জন্য তাদের পুরুষদের ওপর নির্ভর করতে হয় না। এই কর্মক্ষমতা ও স্বাবলম্বিতাই লেখিকার চোখে ‘নারী অবলা’ ধারণাকে ভ্রান্ত প্রমাণ করে। বরং এই পাহাড়ি নারীদের তুলনায় তথাকথিত সবল পুরুষেরা যেন ‘বালক-বালিকার দলভুক্ত’ বলে মনে হয়।
এইভাবে লেখিকা ভুটিয়া নারীদের পরিশ্রমী, সাহসী, স্বাবলম্বী ও স্বাধীনচেতা জীবনযাত্রাকে স্পষ্টভাবে তুলে ধরেছেন।

Comments

POPULAR

সপ্তম শ্রেণীর মডেল কোশ্চেন

"শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়।" কোন রাজসভায় শকুন্তলা অপমানিতা হন? তাঁর অপমানিতা হওয়ার কারণ কী? ১+৪

"নিমিষেকে জোড়ে মেঘ গগন-মণ্ডল।"- 'নিমিষেকে' কথাটির অর্থ কী? গগনমণ্ডলে এর ফলে কী পরিস্থিতি সৃষ্টি হল? ১+২